তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি জনকল্যাণ দাতব্য সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাহারবাটি ক্লাবপাড়া থেকে গাড়াডোব রাস্তার বেহাল দশা নিরসনে সংগঠনের সদস্যরা সেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ করে।
স্বেচ্ছাসেবক দাতব্য সংগঠনের সভাপতি শাহীনের নেতৃত্বে সংগঠনের সকল সদস্য ও স্থানীয় মানুষ রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত হন। রাস্তাটি দীর্ঘদিন ধরে খাদ খন্ড এবং ভাঙাচোরা কারণে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। তাছাড়া অল্প বৃষ্টিতেই রাস্তার উপরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
স্থানীয় জনগণ ও পথচারীদের দুর্দশা দেখে স্বেচ্ছাসেবক দাতব্য সংগঠনটি তাদের নিজ অর্থায়নে রাস্তার বিভিন্ন অংশে ভরাট করে দেন। এসময় অধ্যক্ষ বাবুল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।