মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা ও কাজিপুর সীমান্তে বিজিবির পৃথক পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
সোমবার ভোরের দিকে ধলা সীমান্তে বিজিবির নায়েক সুবেদার ফারুক সিদ্দিকীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল টহল শেষে ফেরার পথে ধলার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল মদ,১০ বোতল ফেনসিডিল এবং ১হাজার পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে। এদিকে একই দিনে কাজিপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সোহরাব উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কাজিপুর মাঠে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৩০ বোতল মদ ও ৫শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন