
ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৩ মাদক ব্যবসায়ী
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গ গ্রামেরা তালতলা মাঠের রাস্তা থেকে ৮৫ বোতল ফেন্সিডিল এবং ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পীরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা।
আটকৃতরা হলো: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের সুরাত আলীর ছেলে নাছির উদ্দিন(৩২),লাল মহাম্মদের ছেলে সুরাত আলীর ছেলে নাছির উদ্দিন(৩২),লাল মহাম্মদের ছেলে বিল্লাল হোসেন(২৭) এবং লোকমানের ছেলে হাফিজুল ইসলাম(৩০) আটকৃতদের উদ্ধারকরা মাদকদ্রব্যসহ গাংনী থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়,আজ রোববার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় মাদকের একটি চালান কুষ্টিয়ার দৌলতপুওে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা হাড়াভাঙ্গা গ্রামের তালতলা রাস্তায় একটি নছিমন আটক কওে তাকে চ্যালেঞ্জ করে। এ সময় নছিমনে তল্লাশী চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিল এবং ৩ কেজি গাঁজাসহ ৩ দৌলতপুরের কল্যানপুর গ্রামের সুরাত আলীর ছেলে নাছির উদ্দিন, লাল মহাম্মদের ছেলে বিল্লাল হোসেন এবং লোকমানের ছেলে হাফিজুল ইসলামকে আটক করে।