গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যােগে গরীব-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
হাড়িয়াদহ উন্নয়ন ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও গাংনীর ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন,ফাউন্ডেশনের সদস্য, সমাজ সেবক ও সদস্য সামসুজ্জামান, সমাজ সেবক আশরাফুল ইসলাম উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।