গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ ও গাংনী পৌর এলাকার পূ্র্বমালসাদহ গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান ।
বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব, কৃষকলীগ নেতা ও রাইপুর
ইউনিয়ন পরিষদের সদস্য রাজু আহমেদ,রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর,ছাত্রলীগ নেতা ওবাইদুল্লাহ, নয়ন,আকাশ প্রমুখ। ৎএসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এছাড়াও বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বমালসাদহ গ্রামে উঠান বৈঠক,লিফলেট বিতরণ ও ভিডিও শাে-এর মাধ্যমে সরকারের উন্নয়নের সচিত্র তুলে ধরা হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কৃষকলীগ নেতা সানােয়ার হােসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব, রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান, আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক ইউপি সদস্য আইয়ূব আলী,রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর,ছাত্রলীগ নেতা ওবাইদুল্লাহ, নয়ন,আকাশ প্রমুখ।