গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের বাঙ্গালপাড়া থেকে অভিনব কায়দায় ১টি খাসি ছাগল চুরি করেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে হাড়িয়াদহ গ্রামের বাঙ্গালপাড়ার রোকনুজ্জামান হৃদয়ের ১টি খাসি ছাগল মাইক্রােবাসে তুলে চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
ছাগলটির ওজন আনুমানিক ৪০-৪৫ কেজি।
স্থানীয়রা জানান, কয়েকজন যুবক মাইক্রোবাসযােগে হাড়িয়াদহ গ্রামের বাঙ্গালপাড়া সড়কে অবস্থান নিয়েছিল। মাইক্রোবাস নষ্ট হয়েছে বলে অবস্থান নেই ওই যুবকরা। পরে সুযোগ বুঝে ১টি ছাগল মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। পরে অনেক খোঁজাখুজি করেও ছাগলটিকে আর খুঁজে পাওয়া সম্ভব হয়নি বলে জানান ছাগল মালিক রােকনুজ্জামান হৃদয়।
স্থানীয়দের ধারণা সড়কের পাশে মাইক্রোবাস নিয়ে অবস্থান নেয়া ওই যুবকরাই খাসি ছাগলটি চুরি করে নিয়ে গেছে।