গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কাথুলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সােহেল আহমেদ, সাহারবাটী ইউনিয়নে আওয়ামী লীগের মনােনিত প্রার্থী মশিউর রহমান ও বামন্দী ইউনিয়নে আওয়ামী লীগের মনােনিত প্রার্থী ওবাইদুর রহমান কমল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।