মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মার্চ:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কাশেমকে (৫০) আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা । তার নামে মামলার নং (সিআর মামলা-১৪০/০৯ ইং) ধারা ৪২০/৪০৬ বাঃদঃবিধি।
রোববার সন্দ্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের এসআই বাবুল হোসেনসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী উপজেলার বামুন্দীতে অভিযান চালিয়ে হাড়াভাঙ্গা গ্রামের মৃতু মওলা বকসের ছেলে আবুল কাশেমকে আটক করে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হান বলেন, আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ এলাকার বেকার যুবকদের বিদেশে নিয়ে যাওয়ার নাম করে প্রতারণা করে আসছিলেন। তিনি এলাকার বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
তিনি আরোও জানান,গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে রঞ্জিত আলীর কাছ থেকে সৌদি আরবে নিয়ে যাওয়ার জন্য আড়াই লাখ টাকা নেন। পরে নানা ধরনের তালবাহানা করে তাকে বিদেশ না নিয়ে প্রতারণা করেন। প্রতারিত রঞ্জিত আলী বাদী হয়ে আদম ব্যাপারী আবুল কাশেমের নামে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আদম ব্যাপারী আবুল কাশেম ৩ বছর কারাদণ্ডাদেশ দেন। তার পর থেকেই তিনি পলাতক ছিলেন।