গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের দায়িত্ব পালনের ৩ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ কক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের সঞ্চালনায়-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হােসেন দােদুল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।