গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি অধিদপ্তরের সহযােগিতায় সভা ও পুরস্কার বিতরণের আয়ােজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় বক্তব্য রাখেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।