গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল,সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাহাজুল সাজু,সিনিয়র সাংবাদিক এমএ লিংকন,লিটন মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবি, আসাদুল্লাহ আল গালিব,আবুল কাশেম অনুরাগী,মাসুদ রানা,ইজাজ উদ্দীন ছোটন প্রমুখ।