তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌর এলাকার কাঁচাবাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার রাত ৮ টার দিকে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান। সাংবাদিক মাজেদুল হক মানিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড.আশরাফুল ইসলাম।
এ সময় গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, তেরাইল কলেজ প্রভাষক ওয়াহিদ বিন হোসেন মিন্টু, বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস হোসেন রোকনসহ বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।