মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ভারতীয় গরু উদ্ধার করেছে। সোমবার ভোরের দিকে গাংনী উপজেলার কাজীপুর বিজিবি সদস্যরা কাজিপুর বর্ডার পাড়ার মাঠ থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করে।
এদিন কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজেবির হাবিলদার নাসির উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ভারতীয় গরু উদ্ধার করে উদ্ধার করে। এদিকে একই দিনে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত ফাঁড়ির বিজিবি নায়ক মাহবুবুর রহমানের নেতৃত্বে খালপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।