মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন:
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতিয়ার রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আতিয়ার রহমান নির্বাচনী আচরন বিধি লংঘন করে শুক্রবার বিকেলে শতাধিত আলগামন যোগে শ’ শ’ ভোটার নিয়ে মিছিলসহকারে ওই ইউনিয়নের মাইলমারী স্কুল মাঠে জমায়েত হন। বিভিন্ন গ্রাম থেকে আগত মিছিলকারীরা আতিয়ার রহমানের আনারস প্রতিক সম্বলিত ব্যানার ও পোস্টার নিয়ে শোগান দিয়ে এলাকা প্রদক্ষিন করেন। এসময় আতিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকে মাইলমারীর হাট। তাই হাটে এসেছি মানুষের সাথে সাক্ষাত করতে।