মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী গাংনী থানার অফিসার ইনচার্জকে ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করা হয়।