মেহেরপুর নিউজ,২০ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের একটি খাবারের হোটেলের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি বোমা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তবে বোমা উদ্ধারের ঘটনায় কেউ আটক হয়নি।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এস আই জালাল উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম বোমা দ’ুটি উদ্ধার করেন।
এস আই জালাল উদ্দীন বলেন, গাংনী এলাকায় অভিযান চালাতে গিয়ে পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীন নামের এক জনের হোটেলে সকালে নাস্তা করতে প্রবেশ করি। এ সময় হোটেলের পাশে লাল টেপ মোড়ানো দু’টি বোমা দেখতে পাওয়া যায়। পরে সেখান থেকে বোমা দু’টি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, শত্রæতামূলক হোটেল মালিককে ফাঁসানোর জন্য কেউ বোমা দুটি রেখে যেতে পারে।
হোটেল মালিক জামাল উদ্দীন বলেন, কে বা কারা শত্রæতা বশত তার হোটেলের পাশে বোমা দু’টি রেখে গেছে । তিনি আরো বলেন, এর আগেও শত্রæতা করে তার বাড়ির পাশের একটি পাটখড়ির গাদার মধ্যে কে বা কারা বোমা রেখেছিল।