মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের গালর্স স্কুলপাড়া এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনার বাড়ির সামনের একটি গর্ত থেকে আবারো একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা জানান, দুপুরের দিকে একজন ভ্যান চালক বোমাটি দেখে আমাকে জানায়। পরে গাংনী থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, সামসুল আলম সোনার দেওয়া সংবাদের ভিত্তিতে তার বাড়ির সামনের একটি খাদ থেকে লালটেপ মোড়ানো বোমাটি উদ্ধার করা হয়েছে। বোমাটি তাঁজা কিনা থানায় এনে পরীক্ষা করা হচ্ছে।
ওসি মাছুদুল আলম জানান ধারণা করা হচ্ছে ,এলাকায় আতংক সৃষ্টি করার জন্য বোমাটি রেখেছে দূর্বৃত্তরা।
উলেখ্য, গত ১৫ জানুয়ারি মঙ্গলবার রাতে ৯ টার দিকে সামসুল আলম সোনার বাড়ির সামনে থেকে একটি তাঁজা বোমা উদ্ধার করেছিল পুলিশ।