সাহাজুল সাজু :
মেহেরপুরের ঐহিত্যবাহী বিদ্যাপীঠ গাংনী পাইলট (মডেল) মাধ্যমিক স্কুল এন্ড কলেজ এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এসএসসি পরীক্ষায় এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১শ ১১জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে ফলাফলে চমক সৃষ্টি করেছে। এবারে এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় পাশ করেছে ২২৬ শিক্ষার্থী । এর মধ্যে জিপিএ পেয়েছে ১শ ১১জন শিক্ষার্থী ।
১৯৪৫ ইং সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষা,খেলা-ধুলা ও সাংস্কৃতিতে ঐতিহ্যের সাক্ষর ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি এক সময় জরাজীর্ণ বিল্ডিংয়ে লেখা-পড়া চালিয়ে আসলেও বর্তমান রয়েছে সুবিশাল ভবন। এখানে জেনারেল শাখা,ভোকেশনাল ও বাউবি অধীন্থ এসএসসি প্রোগ্রামে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। এছাড়াও কলেজ শাখায় জেনারেল ও কারিগরি শিক্ষা ব্যবস্থা রয়েছে। সৌন্দর্য্য বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটির ভবনের সামনে রয়েছে বিভিন্ন প্রকার ফুল গাছ।
এছাড়াও শিক্ষার্থীদের ড্রেস ও পরিস্কার-পরিচ্ছন্নতায় রয়েছে অতুলনীয়। সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে মুক্ত মঞ্চ । প্রতিষ্ঠান চত্বরে রয়েছে পুকুর। দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটির শিক্ষা-দীক্ষার মান ভালো হওয়ায় উপজেলার বাইরেও পার্শ্ববর্তি উপজেলা থেকে অনেক শিক্ষার্থী এখান থেকে শিক্ষাগ্রহণ করে আসছে।
গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন,এ প্রতিষ্ঠান থেকে ধনী-গরিব সব ধরণের পরিবারের সন্তানেরা লেখাপড়া করে আসছে। বিশেষ করে গরিব পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য বিশেষ সুযোগ রয়েছে। মানসম্মত শিক্ষা প্রদানের কারণে প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে। আর এর পিছনে অবদান শুধু শিক্ষকদের নয়। প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ,অভিভাবক ও এলাকাবাসীর যথেষ্ঠ অবদান রয়েছে।