সাহাজুল সাজু :
মেহেরপুর গাংনী পৌরসভায় উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস ৫ বছসর পর স্ব-পদে যােগদান করেছেন। বুধবার সকাল ১০ টার সময় জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস তার প্রিয় কর্মস্থল গাংনী পৌরসভায় উপস্থিত হয়ে স্ব-পদে যোগদান করেন।
জামিরুল ইসলাম শিক্ষা বিশ্বাস জানান,গত ২০১৬ সালে তৎকালীন মেয়র আশরাফুল ইসলাম আমাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্রমূলক ভাবে সাসপেন্ড করেছিলেন। এ নিয়ে আমি আমার বৈধ দাবি নিয়ে আদালতে মামলা করেছিলাম। বিজ্ঞ আদালত একাধিকবার আমার পক্ষে রায় দিয়েছে।
তারপরও তৎকালীন মেয়র আশরাফুল ইসলাম প্রভাব খাঁটিয়ে আমাকে যােগদান করতে বাঁধাগ্রস্থ করেছেন। তাই বর্তমান গাংনী পৌরসভার নব-নির্বাচিত (বর্তমান) মেয়র আহম্মেহ আলী মহােদয় আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাকে স্ব-পদে যােগদান করার বিষয়ে সার্বিক সহযােগিতা করেছেন। সেজন্য মেয়র আহম্মেদ আলী মহােদয়ের প্রতি চির কৃতজ্ঞতা জানাচ্ছি।