সাহাজুল সাজু :
করােনা ভাইরাসের মহামারীর কারণে মেহেরপুরের গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে লকডাউনে থাকা কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে।
গাংনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩ হাজার ৮১জনকে ১০ কেজি ও ৬শ ৬৬ জনকে ১৫ কেজি করে চাল এবং ১শ ৫০ জনকে নগদ ৭শ টাকা করে দেওয়া হবে। যা চলমান।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাংনী পৌরসভা চত্বরে এসব উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদানের উদ্বােধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল,পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাসসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।