গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আহম্মেদ আলীসহ কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গাংনী উপজেলা দলিত হরিজন উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দলিত হরিজন উন্নয়ন সংস্থার সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ডাক্তার অশোক চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আহম্মেদ আলী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ও ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন,গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম। সুকেশ চন্দ্র বিশ্বাস ও সাধন চন্দ্র দাশের যৌথ সঞ্চালনায়-এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধা…