সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল আক্তার বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)। বাবলু পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন সাবেক সেনা সদস্য।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক সূত্র জানায়,বাবলু কয়েক বছর যাবত হার্ড রােগে ভূগছিলেন। ঢাকায় চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। সকালে আরাে অসুস্থ হলে,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।