মেহেরপুর নিউজ, ২১ মে:
দুই বছর তিন মাস পূর্বে মেয়র আশরাফুল ইসলামকে ১০ লাখ টাকা দিয়েছিলাম হিসাব সহকারি পদে চাকরি নেওয়ার জন্য। এর জন্য দেড় বিঘা ফসলের জমি ও বসতবাড়ির ৫কাটা জমি বিক্রয় করতে হয়েছে। দুই বছর তিন মাস পর মেয়র নিজেই সেই টাকা আজ (শনিবার) ফেরত দিলেন। যে বেশি টাকা দিয়েছেন তাকে চাকরি দিয়েছেন। অথচ আমি দুই বছর ১০ মাস চুক্তিভিত্তিক গাংনী পৌরসভায় হিসাব সহকারি হিসেবে কাজ করছি। চাকরি না পেয়ে এখন আমি পথে বসেছি। আমি এই নৈরাজ্যর বিচার চাই। প্রয়োজনে আমি আদালতে মামলা করবো। আপনারা (সাংবাদিকরা) কিছু একটা করেন।
শনিবার রাতে গাংনী পৌরসভার থানাপাড়ার নাজমুল হুদা সাংবাদিকদের কাছে মোবাইল ফোনে এ অভিযোগ করেন। যার রেকর্ড সংরক্ষিত রয়েছে। নাজমুল হুদা হিসাব সহকারি হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার দাবি পরীক্ষার খাতা ভালো করে মূল্যায়ন করলে সেই চাকরি পাবে। অথচ অন্যজনের কাছে থেকে এর থেকে বেশি টাকা নিয়ে তাকে চাকরি দেওয়া হয়েছে।
গাংনী পৌরসভায় নিয়োগ নিয়োগ নিয়ে তুলকালাম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে মেয়র আশরাফুল ইসলাম ও প্যানেল মেয়র নবিরুল ইসলাম যোগ সাজশ করে প্রার্থীদের কাছে থেকে অর্ধকোটি টাকা ঘূষ নিয়েছেন বলে অভিযোগ উঠে আসে। পরীক্ষার দিন পাঁচ জন চাকরি পেয়ে গেছেন বলে খবর চাওড় হয়। অবশেষে ওই পাঁচ জনের মধ্যে একজনকে মেয়র টাকা ফেরত দিয়েছেন। অপরদিকে গতকাল রবিবার সকালে প্রকাশিত ফলাফলে বাকি চারজনের চাকরির খবর নিশ্চিত হয়।
মেহেরপুরের গাংনী পৌরসভায় ছয়জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা এ নিয়োগ বাতিলের দাবিতে মামলার করার প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার্থীরা। ফলাফল প্রকাশেও বিলম্মের অভিযোগ তুলেছে পরীক্ষার্থীরা।
গত শনিবার (১৯মে) নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় ১৯ জন আবেদনকারী লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরে বিভিন্ন ওয়ার্ডের পাঁচ জন কাউন্সিলর পৌরসভায় গিয়ে অর্ধকোটি টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ তুলে পরীক্ষার্থীদের পৌরসভা থেকে বের করে দেয়। পরে সাময়িক বরখাস্ত মেয়র আশরাফুল ইসলাম পৌরসভায় গিয়ে বিক্ষুব্ধ কাউন্সিলরদের সাথে কথা বলার পর পরে আবার মৌখিক পরীক্ষা শুরু হয়।
এসময় কয়েকজন পরীক্ষার্থীদের মুখে মুখে পাঁচ জনের চাকরি নিশ্চিত হয়ে গেছে বলে আলোচনা সরব হয়। তাদের মধ্যে নাজমুল হুদা, মৌমিতা খাতুন, হেলাল উদ্দীন, রাশেদুজ্জামান ওরফে রাশিদুল ও মাসুদুজ্জামানের নাম শোনা যাচ্ছিল। রবিবার সকালে ফলাফল প্রকাশ করা হলে দেখা যায় মৌমিতা খাতুন, হেলাল উদ্দিন, রাশেদুজ্জামান ও মাসুদুজ্জামান চাকরি পেয়েছেন। এর আগের রাতে নাজমুল হুদার কাছে থেকে নেওয়া ১০ লাখ টাকা মেয়র আশরাফুল ইসলাম ফেরত দিয়েছে।
তবে এ বিষয়ে নিয়োগ বোর্ডের আহবায়ক ও প্যানেল মেয়র নবিরুল ইসলাম বলেন, আমরামন্ত্রনালয়ের আদেশ স্বচ্চ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করেছি। যারা চাকরি পাননি তাদের মধ্যে ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। তবে চাকরি প্রার্থীদের সাথে মেয়র কোন লেনদেন করেছেন কিনা সেটা মেয়রের বিষয়। কাউকে টাকা ফেরত দিয়েছেন কিনা একথাও আমার জানা নেই। ফলাফল প্রকাশের বিলম্বর ব্যাপারে প্যানেল মেয়র বলেন, কম্পিউটার কম্পোজ করে রেডি করতে না পারায় রবিবার সকালে ফলাফল প্রকাশ করা হয়েছে।
নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য ও জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারি কমিশনার (ভুমি) দেলোয়ার হোসেন বলেন, শনিবার বিকালেই আমি ফলাফল প্রস্তুত করে দিয়ে এসেছি। নোটিশ বোর্ডে টাঙানোর দায়িত্বটাতো আমার না। ফলাফল প্রকাশে দেরির বিষয়ে বলেন, এ ব্যপারে পৌর কর্তৃপক্ষর দূরভীসন্ধি থাকতে পারে ?
এ বিষয়ে অভিযুক্ত মেয়র আশরাফুল ইসলাম নাজুমল হুদাকে টাকা ফেরত দেওয়ার কথা অস্বীকার করেন। আমি কারো কাছে থেকে টাকা নিই নাই। কাউকে ফেরতও দেই নাই। তিনি বলেন, এখন আমি পৌরসভার কেউ না। নিয়োগের বিষয়ে আমি কিছু জানিনা।
প্রসঙ্গত, নিম্মমান সহকারী কাম মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, আদায়কারী, সহকারী লাইসেন্স পরিদর্শক, সহকারী এ্যাসেসর ও অফিস সহায়ক এই ৬টি পদে একজন করে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ওই ৬টি পদের বিপরীতে ১৯ জন গত শনিবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যে পরীক্ষা নিয়ে পৌরসভায় ব্যাপক তুলকালাম সৃষ্টি হয়।