সাহাজুল সাজু :
করােনাকালীন সংকটে করােনা রােগীর সেবা,করােনা আক্রান্তে মারা যাওয়া ব্যক্তির দাফনসহ বিভিন্ন সহায়তার লক্ষে মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের উদ্যােগে জয় বাংলা হটলাইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিক ভাবে জয় বাংলা হটলাইনের উদ্বোধনের আয়ােজন করে গাংনী পৌর ছাত্রলীগ। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হটলাইনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কোভিড-১৯ সেচ্ছাসেবক ইউনিটের জেলা আহ্বায়ক মুনতাসির জামান মৃদুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও গাংনী পৌর যুবলীগের দপ্তর সম্পাদক জুবায়ের হােসেন উজ্জল,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জাহান শিশির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ইউসুফ আলী,গাংনী ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহন। এছাড়াও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন, ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম রিমন, জেলা ছাত্রলীগের সদস্য লিজন, ছাত্রলীগ নেতা অন্তর,ফাহিম আহম্মেদ,নাদিম, হৃদয় ও তহিদুল প্রমুখ।