মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মে:
গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস রুমের তালা ভেঙ্গে কম্পিউটারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে এ চুরির ঘটনা ঘটিয়েছে চোরের দল। তারা অফিসের তালা ভেঙ্গে ২টি প্রিন্টারসহ একটি কম্পিউটার, ১ টি পানি তোলা মটর, ৩ টি মডেম, ২ সেট কম্পিউটারের স্পিকারসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। এসময় অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র তছরূপাত করেছে বলে তিনি জানিয়েছেন।
এব্যাপারে গাংনী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক মোমিনুজ্জামান ।
গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।