মেহেরপুর নিউজ, ০৩ এপ্রিল:
প্রায় তিন মাস কারা ভোগের পর উচ্চ আদালতে জামিন লাভ করে কারা মুক্ত হলেন মেহেরপুরের গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।
মঙ্গলবার বিকালে তিনি জেলা কারাগার থেকে বের হয়ে আসলে গাংনী এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার পত্নী ও জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি ১৪ জানুয়ারী একটি অস্ত্র মামলায় মেহেরপুর জেলা যুগ্ম জজ আদালতের বিচারক তাকে ১০ বছরের কারাদন্ড দেন। পরে তার পক্ষে উচ্চ আদালতে আপিল করে ৬ মাসের জামিন লাভ করেন।