গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর উদ্যােগে মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।
প্রতিদিনের ন্যায় সােমবার দিনব্যাপি তিনি গাংনী উপজেলা শহরে পথচারীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাসসহ পৌর স্টাফ ও স্বেচ্ছাসেবকরা।
গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী জানান, মেহেরপুর জেলাটি ভারতীয় সীমান্ত ঘেষা। ভারতের করােনার প্রভাব মেহেরপুর তথা গাংনীতেও বিস্তার করেছে। এ কারণে লকডাউন মেনে চলা প্রত্যেকটি মানুষের উচিত। আমাদের এ জেলাসহ সারাদেশের মানুষ যেনাে করােনামুক্ত থাকতে পারে। সে লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও লকডাউনে থাকা কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। এদিকে লকডাউনে থাকা মানুষের পাশে দাঁড়াতে প্রাণপণ কাজ করে যাচ্ছেন মেহেরপুরের গর্ব,মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হােসেন মহােদয়।