মেহেরপুর নিউজ :
বহিরাগত সন্ত্রাসী, হত্যাসহ দাগী আসামী, স্থানীয় মাস্তান চাঁদাবাজদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে ভোটারদের মধ্যে ভিতি সৃস্টি করছেন আমার প্রতি পক্ষ প্রার্থী। গাংনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। রবিবার বিকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আমার প্রতি পক্ষ প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকী দিচ্ছেন। আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করছেন এবং তার সন্ত্রাসী ক্যাডার বাহিনীর ভয়ে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছেন।
তিনি বলেন, বহিরাগত দাগী আসামী, হত্যাসহ নানা ধরনের দাগী আসামীদের সাথে নিয়ে রাস্তায় নেমেছেন । ফলে ইতোমধ্যে ভোটারদের মধ্যে ভিতি সৃস্টি হয়েছে। আগের রাতেই ভোট করে নেয়া হবে বলেও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারনা মাইক ভাঙচুর করেছে সাবেক মেয়র আহমেদ আলী।
ভোটাররা যেনো সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিতে পারেন সেজন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান। ইচ্ছে মত ফিঙ্গার নিয়ে যেনো ভোট কারচুপি করতে না পারে সেজন্য সাংবাদিকদের শতর্ক থাকার অনুরোধ জানান তিনি। প্রথম ধাপে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৬ তারিখের নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
এসময় পৌরসভার রাস্তা, ঘাট, পানির ট্রান্ক, ডাম্পিং স্টেশনসহ সব উন্নয়ন তুলে ধরেন। আগামীতে মেয়র নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন ও উন্নতি শহর উপহার দেওয়ার প্রত্যয় ব্যাক্ত করে বলেন, বর্তমানে গাংনী পৌরসভায় ১৪০ কোটি টাকার প্রকল্প চলছে। এগুলো সম্পন্ন হলে গাংনী পৌর শহর তিলোত্তমা নগরি হিসেবে গড়ে উঠবে।