তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌর এলাকায় ২০ কোটি টাকা ব্যয়ে ১০ কিঃমিঃ মাষ্টার ড্রেন নির্মাণের ফাইনাল টেন্ডারের জন্য লেভেল সার্ভের কাজ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া থেকে এ লেভেল সার্ভের কাজের উদ্বোধন করা হয়।
বাঁশবাড়ীয়া বাজার থেকে টেন্ডারের পুর্বে ফাইনাল মাপজোক ও সার্ভে কাজ উদ্বোধন হলো।
এর আওতায় পুর্ব-মালসাদহ দহখাল হতে বাঁশবাড়ীয়া শেষ সীমানা, গাংনী কাথুলী মোড় হতে চৌগাছা পশ্চিমপাড়া (শেষপাড়া) প্রাইমারী স্কুল, গাংনী বাজার রাজলক্ষী মোড় হতে থানাপাড়া খালেক সাহেবের পুরাতন ভাটার পাশ দিয়ে খালে, গাংনী বাস স্ট্যান্ড হতে পশ্চিম-মালসাদহ খাল পর্যন্ত। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে টেন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় বক্তব্য রাখেন গাংনী পৌরসভার সহকারি প্রকৌশলী শামীম রেজা, সাবেক এক নম্বর প্যানেল মেয়র শামসুদ্দিন, স্থানীয় আমজাদ হোসেন প্রমুখ। এ সময় উপসহকারী প্রকৌশলী জামিরুল জামিউল ইসলাম, অফিস সহকারী আসলাম আলী, আজিজুল হকসহ বাঁশবাড়িয়া বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।