গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড বাজারের বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ি এলাকার পরিচিত মুখ নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গাংনী বাজারের এসএম প্লাজা শপিং কমপ্লেক্সের মালিক রবিউল ইসলাম ও আশরাফুল ইসলামের বড় ভাই এবং মরহুম শুকুর মোহাম্মদের জ্যৈষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ কন্যা ও ১পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ মাগরিব গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।