তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী বাজারের কাথুলী মোড়ে রবি মেডিকেয়ার ডায়াগনস্টিকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা তিনটার সময় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নুরুন্নাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম, আরএমও ডাঃ সাদিয়া সুলতানা, ডাঃ বিডি দাস, ডাঃ সামদমান সাকিব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান ডা: অশোক চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে সকল শ্রেণীর রোগীরা উন্নত মানের সেবা পাবে বলে আশা ব্যক্ত করেন প্রধান অতিথি অন্যান্য বক্তারা। অনুষ্ঠান শুরুর আগে ফিতা কেটে রবি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।