তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী ভাটপাড়া ডিসি ইকো পার্কে আওয়ামী কৃষকলীগের উদ্যোগে তালবীজ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। “প্রধানমন্ত্রীর আহ্বান, ৩ টি করে গাছ লাগান” কে প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেল ৫ টার দিকে ইকোপার্ক আঙ্গিনার মধ্যে তালবীজ ও বৃক্ষরোপণ করা হয়।
জেলা আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন এ কার্যক্রমের সভাপতিত্ব করেন। এ কার্যক্রমের আওতায় ২শ’ তালবীজ বপন ও ২শ’টি গাছের চারা রোপন করা হয়।
এ সময় কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান তোহিদ মোরশেদ অতুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র সংসদের সাবেক এজিএস শামীমউদ্দিন, সাবেক ছাত্রনেতা রাহিনুজ্জামান পোলেন, সাহারবাটি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ৫ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।