গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যােগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা শহরে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়।
পরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেল এর জন্মদিনের কেক কাটা হয়। এছাড়াও শেখ রাসেল স্মরণে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।