সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে সাব রেজিস্ট্রারের কার্যালয়ের নতুন ভবনের নির্মাণ স্থান সরজমিনে পরিদর্শন করলেন মেহেরপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল। এসময় গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানা উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ৪ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। গাংনী উপজেলা চত্বরের খাদ্য গুদামের পার্শ্বে উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত জায়গায় নতুন ভবন নির্মিত হচ্ছে।