মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেডে অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের প্যারেড প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার দুপুরের দিকে সূর্যোদয় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সূর্যোদয় স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের প্যারেড প্রশিক্ষণ শুরু হয়। গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করেন। সূর্যোদয় স্কুল এন্ড কলেজের ৬০ জন শিক্ষার্থী প্যারডে অংশগ্রহণ করছে।