মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সূর্যোদয় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক ফয়সাল আহমেদ, হাফিজা খাতুন, নাহারুল ইসলাম, ফিরোজুল ইসলাম, মামুন আহমেদ, সাজেদুর রহমান এবং শিক্ষার্থী সাবরিনা রাফাত, মনিরা খাতুন, শাপলা খাতুনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করা হয়।