মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর:
গাইবান্ধার কদমতলা উপজেলার হরিনগাড়ী গ্রামের অাফতাব আলীর ছেলে সাদ মিয়া হত্যা মামলার অন্যতম আসামী একই গ্রামের কাদিম আলীর ছেলে মজিদুল আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের এস আই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোরস্থানপাড়ায় অভিযান চালিয়ে মজিদুলকে আটক করে।
জানা গেছে,গত ৬ নভেম্বর গাইবান্ধা জেলা কদমতলা উপজেলার হরিনগাড়ী গ্রামের অাফতাব আলীর ছেলে সাদ মিয়া খুন হয়্ এ ঘটনায় ঐদিনই সাদ মিয়ার স্ত্রী বাদি হযে মজিদুল সহ ৮ জনকে আসামী করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। এর পর থেকে মজিদুল মেহেরপুরে এসে আত্মগোপন করে ছিলো পুলিশ কে স্বীকারোক্তী দেয়।