মেহেরপুর নিউজ:
শত্রুতামুলক মাদ্রাসার গাছ কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গাউছিয়া মাদ্রাসার সামনে লাগানোর বেশকিছু মেহগনি ও লিচুর গাছ শত্রুতামুলক কে বা কারা কেটে তসরুপাত করেছে।
জানা গেছে মাদ্রাসার সামনে নিজস্ব জায়গায় ঘাস চাষের পাশাপাশি চতুর্পাশে মেহগনি এবং লিচুর গাছ লাগানো হয়েছিল। প্রায় দুই বছর বয়সী গাছগুলো রাতের আঁধারে কে বা কারা কেটে তসরুপ করে ফেলে রেখে গেছে। সকালে বিষয়টি এলাকাবাসী দেখার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে মাদ্রাসার কর্তৃপক্ষ অনুমান করতে পারছেন না কে বা কারা এ ক্ষতি করেছে।