মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউট অসামান্য সাফল্য অর্জন করায় গার্ল গাইড এবং গার্ল ইন স্কাউট সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গনে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। মহান বিজয় দিবস উপলক্ষে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ক গ্রুপের কুচকাওয়াজে মাধ্যমিক বালিকা বিদ্যালয় গার্ল গাইড দল প্রথম, গার্ল ইন স্কাউট দল দ্বিতীয়, শরীরচর্চা প্রদর্শনীতে গার্ল গাইড দল দ্বিতীয় এবং গার্ল ইন স্কাউট তৃতীয় স্থান অর্জন করে।
মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান উপস্থিত থেকে গার্ল গাইড ও গাল ইন স্কাউটের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় বিদ্যালয়ের অন্যান্নও শিক্ষকগন এসময় উপস্থিত ছিলেন।