মেহেরপুর নিউজ, ০৫ ফেব্রুয়ারী :
মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া আইডিয়াল কলেজিয়েট স্কুলের উদ্যোগে মা সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে আইডিয়াল কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল হকের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কিন্টার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন গাড়াবাড়িয়া আইডিয়াল কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দিপক কর্মকার, শিক্ষক মেরিনা পারভীন , সুরভী আক্তার প্রমুখ।