মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলি সহ সাদ্দাম হোসেন (২৩) নামের এক সন্ত্রাসী কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সিন্দুরকৌটা গ্রামের মৎস্য চাষী কামাল হোসেনকে গুলি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হয় তাকে। আটককৃত সাদ্দাম হোসেনের কাছ থেকে একটি দেশীয় পিস্তুল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক সাদ্দাম হোসেন কামারখালী গ্রামের আব্বাস আলীর ছেলে।
মৎস্য চাষী কামাল হোসেন জানান, কামারখালী বাজারে বিকালের দিকে সাদ্দামের ভাই ফারুক হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সাদ্দাম হোসেন একটি দেশীয় অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে তাকে করে গুলি করতে যায়। কিন্তু ফায়ার ফায়ার না হওয়ায় সাদ্দাম অস্ত্র নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,আটককৃত সন্ত্রাসী সাদ্দাম কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক অঅদালতে সোপর্দ করা হবে।
