মেহেরপুর নিউজ:
মেহেরপুর সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সদর উপজেলার কোলা গ্রামের সালমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিএমসি মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্রী সালমা সদর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা। গত বুধবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে সালমার লাশ উদ্ধার করা হয়। সিএমসি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেহেদি রুমীসহ বিদ্যালয় শিক্ষক ছাত্র-ছাত্রী দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।