মেহেরপুর নিউজ :
স্বাস্থ্য অধিদপ্তরের লেপ্রা বাংলাদেশ এবং ফাইলেরিয়াসিস নির্মূল কৃমি নিয়ন্ত্রণ এবং ক্ষুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে
মেহেরপুর জেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন ডা.মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ইপিআই সুপার আব্দুস সালামের সন্চালনায় সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন লেপ্রা বাংলাদেশ এবং ফাইলেরিয়াসিস নির্মূল কৃমি নিয়ন্ত্রণ এবং ক্ষুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রণ শাখার প্রশিক্ষন ব্যবস্হাপক মেজর (অবঃ) ডা.লুৎফর রহমান,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যা.ইব্রাহীম শাহীন, মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পুলিশ পরিদর্শক জাকির হোসেন, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলোক কুমার দাস, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.ফয়সাল হারুন প্রমুখ।