মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের গোপালপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন।
বুধবার বিকালের দিকে অ্যাডভোকে ইয়ারুল ইসলাম গোপালপুরের বিভিন্ন সড়ক উন্নয়নের কাজ পরিদর্শন করেন। এ সময় গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, ছাত্রলীগ নেতা শোভন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।