মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম বলেছেন, আমাদের সরকার নারীবান্ধব সরকার, জনবান্ধব সরকার। আপনারা দেখেন জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, বাংলাদেশে যে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছেন, সেই শান্তির সুবাতাস রক্ষা করতে হলে ২০২৪ সালের নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনে মেহেরপুরের মুজিবনগর আসনটি আপনারা উপহার দিবেন।
সৈয়দা মোনালিসা ইসলাম মেহেরপুর সদর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব মহিলা লীগ আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। শ্যামপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ ফজিলা খাতুন এর সভাপতিত্বে, সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌছে দিতে উঠান বৈঠকে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কুতুবউদ্দিন, আওলাদ হোসেন,সাইদুর রহমান,উর্মিলা খাতুন, তারিখ হোসেন, ইকবাল হোসেন।