মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুমা সাহেরা হাসান এর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলা বক্স এর সভাপতিত্বে, সহকারী শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাখেন মরহুমা সাহেরা হাসানের স্বামী গোলাম জাকারিয়া, প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মাহফুজুল হক, গোলাম মোর্তোজা, আব্দুর রশিদ, রোকনুজ্জামান, শিক্ষার্থী সাদিয়া খাতুন প্রমুখ পরে সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।