মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেল গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমাদুল হকের সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।এর আগে বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে এসএসসি পরীক্ষার সরঞ্জাম তুলে দেওয়া হয়।