মেহেরপুর নিউজ:
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুর্যোগের প্রস্তুতি হিসেবে দুর্যোগ কবল থেকে রক্ষা করার লক্ষে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা এ মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়া দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার কৌশল শেখানো হয়। এর আগে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন ,প্রধান শিক্ষক শাহারুল ইসলাম স্টেশন অফিসার জাহিদুল ইসলাম প্রমূখ।