মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে আল কুরআন শিক্ষাদান সংস্থার উদ্যোগে গ্রীস প্রবাসী শফিকুল ইসলামের সহযোগিতায় পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে গোভীপুর গ্রামে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়। গোভীপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি আবুল কালাম আজাদ পবিত্র কুরআন মাজিদ বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন জুল হোসেন, জাহাঙ্গীর আলম, খালিদ হোসাইন প্রমুখ। গোভীপুর গ্রামের ৩০ জনের মাঝে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়।