মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে মওদুদ আহমেদ-গোলাম মোর্তজা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গোভীপুর মহাজের পাড়া জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি শুকুর আলী সভাপতিত্ব করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গোভীপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা খালিদ সাইফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন ঝাঝা জামে মসজিদের খতিব মোহাম্মদ রবিউল ইসলাম, আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।